ঘরবাড়ি
ভাঙা খাটের নিচে
সরসর শব্দ হয়,
খুটখাট ইঁদুর দৌড়োয়,
বন্ধ জানালায় অন্ধচোখ,
স্যাতস্যাতে গন্ধে
বিছে আর বিড়ালের আনাগোনা।
আপনি একে কী বলবেন ঈশ্বর--
ঘর না বাড়ি!
আমি আলো ধরতে গিয়ে
অনেক ছুটেছি,
গ্রাম- গঞ্জ নদী পাহাড় সমু্দ্র--
শ্বাস ফেলতে
এত বড় আকাশ লাগে?
ঈশ্বরের বারান্দা বেয়ে উঠে দেখি,
আমার ঘর বাঁধা না হলেও,
পুরো পৃথিবীকে ঘরবাড়ি
বানিয়ে ফেলেছি।
-----------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem