Bengali Poem অরাজনৈতিক Poem by Sanjib Saha

Bengali Poem অরাজনৈতিক

অরাজনৈতিক

আস্তে আস্তে নিঃশব্দে
হামাগুড়ি দিয়ে
এগিয়ে চলেছে অন্ধকার,
বুকের অন্ধকার কি
অত সহজে দেখা যায়?
দেখতে তো আলো লাগে!
অন্ধকারে আলো পাবে কোথায়,
এখানে গোখরো চন্দ্রবোড়া বিছে,
আরশোলা কালপেঁচার
উড়োউড়ি, রাজত্ব।
তোমাদের মুখের কথায়
আলো জ্বলে না,
বুকের ভালোবাসায় আলো জ্বলে।

অস্পষ্ট স্বপ্ন ছোটে আগুন আহ্বানে,
সব পাপ শূন্য হয় কৃষ্ণ গহ্বরে,
সময়-অসময়ে, চৈত্র অথবা ফাগুনে।
-----------------------
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success