Bengali Poem সমুদ্র জীবন Poem by Sanjib Saha

Bengali Poem সমুদ্র জীবন

সমুদ্র জীবন

নিঃস্বতার গন্ধ খুলে নাও।

আমি এক সমুদ্র জীবন
পার হব- এত ঢেউ
উন্মত্ততার মাঝে
সকালের ঘুম ভেঙে যায়,
যে শিশু আদিগন্ত প্রজন্ম ছুঁয়ে
আসে এই পৃথিবীতে,
তাকে ছুঁয়ে থাকো--
প্রজন্মের পর প্রজন্মে,
তবেই তো পৃথিবী জেগে থাকে,
জেগে রয় বিহানে, আঙিনায়!
অস্পষ্ট অন্ধকার ভুল হয়,
আলো মেখে গায়
মানুষ উচ্ছাসে
জেগে থাকে যদি,
পৃথিবীও জেগে থাকে।
এ পৃথিবী সূন্দর হয়
পৃথিবীর গুণে,
পাখির ডানায় যদি
বাঁধা থাকে সুখ,
সে সুখ হেঁটে যায় যুগান্তরে।
প্রতিবিম্ব বুকে চেপে
আকাশের গায়,
বাতাসে হিল্লোলে,
মাটিময় মায়াময়
কিশোরী অন্তর।

নদীস্নান সেরে এসে
সৃষ্টির অমোঘ আল্হাদে
ভালোবাসার সন্ধ্যায়।
--------------------
সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success