Bengali Poem মানুষ বড় কাঁদছে Poem by Sanjib Saha

Bengali Poem মানুষ বড় কাঁদছে

মানুষ বড় কাঁদছে

মানুষ বড় কাঁদছে,
এক জীবনের অনেক কথা
গড়িয়ে গড়িয়ে যাচ্ছে,
মানুষ বড় কাঁদছে।

এই সময়ের বিষণ্ণ চোখ
দুঃখ হয়ে ঝরছে,
গাছের পাতা নড়তে নড়তে
একটু ঝরে পড়ছে।
এক আলোতে অসংখ্য প্রাণ
তবুও তো ছুটছে,
মানুষ বড় কাঁদছে।
এক জীবনের অনেক ব্যথা
গড়িয়ে গড়িয়ে পড়ছে।

গঙ্গা দেখো একটা ঢেউয়ে
আর একটা ঢেউ আনছে,
বুক শূন্য স্বপ্ন নিয়ে
একটু একটু খেলছে।
মানুষ বড় কাঁদছে,
এক জীবনের অনেক সুখ
গড়িয়ে গড়িয়ে পড়ছে ।

এত প্রেমের আলোর পাশে
পৃথিবীটা কাঁপছে,
আঁধার শেষে রাতের আকাশ
তারায় তারায় ফুটছে,
সবুজ খেতে মাটির পাশে
গায়ের গন্ধ ভাসছে ।
মানুষ বড় কাঁদছে,
এক জীবনের অনেক স্বপ্ন
গড়িয়ে গড়িয়ে পড়ছে।

মানুষ বড় কাঁদছে,
আলোর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে
কেউবা আলো জ্বালছে,
কেউবা আলো জ্বালছে ।
এক মানুষের পাশে দেখো
আরেক মানুষ শুচ্ছে,
এক মানুষের পাশে দেখো
আর এক মানুষ হাঁটছে,
আকাশ হয়ে আধার ফেলে
মিটিমিটি জ্বলছে,
মানুষ বড় কাঁদছে।

এক জীবনের অনেক আলো
গড়িয়ে গড়িয়ে পড়ছে।
-------------------------------------------
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success