Bengali Poem কে সে? Poem by Sanjib Saha

Bengali Poem কে সে?

কে সে?

অনেক স্বপ্ন বয়ে যায় ।
যতদিন রোদের পাশে পড়ে থাকে মাটি,
মাটিতে গন্ধ ওঠে।

মানুষকে বড় একা মনে হয়,
তবু মানুষই পারে,
পৃথিবীকে স্পর্শ করে কাছাকাছি যেতে।

একটা মানুষ হাঁটতে হাঁটতে চলে যায়
যৌবন পেরিয়ে কৈশোর তারপর.....।
এক মা তার হাত ধরে বলেছিলো,
এখনো সময় আছে,
এ পৃথিবীকে বাঁচিয়ে রাখতে পারো
একমাত্র তুমি।

কে সে?

কার জন্য অপেক্ষা এই পৃথিবীর!

সমস্ত দিনের শেষে ফিরে আসে ঘুম
ঘুমের ওপারে বেঁচে রয় স্বপ্ন নি: ঝুম ।
_________________
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success