এক জীবনে
এক জীবনের একটি পাখির খোঁজ
পেতে পেতেও পাই নি কোনদিন,
বিশ্ব ভরা আলো ছায়ার পথে
রঙ ছড়াবো বলেও হয়নি রঙিন।
পাখির ডানা ঝাপটে গেল বুকে
ঝাপটে ঝাপটে উথলে দিল ঢেউ,
বুক ছাপিয়ে উঠল হাওয়া মেতে
এই আঁধারে খোঁজ নিল না কেউ।
একটু একটু পথ মেশে যেপথে
দমের পরে দম নিয়ে যায় শুধু,
এক সুখেতে অনেকগুলো সুখ
ভেঙে ভেঙে বুকটা করে ধূ ধূ।
এক পৃথিবী শূন্য করে যায়
কষ্ট কথা ছুঁয়ে ছুঁয়ে ব্যাথায়
মানুষ কাঁদে মনের গভীর মায়ায়
এক জনমে অনেক জন্ম ছায়ায়।
___________________
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem