Bengali Poem মা-২ Poem by Sanjib Saha

Bengali Poem মা-২

মা

সে বলছিল, আমি
তোমাকে ফেলতে পারবো না।

মা বললো, জলে দিস তবে,
ভেসে যাবো,
ভাসতে ভাসতে ডুবে যাবো,
ডুবতে ডুবতে মাটি পাবো,
মাটিতে মূল গজাবে,
সে গাছটা প্রাণ পাবে,
মাটিটাও প্রাণ পাবে,
সেই গাছেতে ফল হবে,
ফুল হবে,
ফুলের একটা গন্ধ হবে,
ফলের একটা বীজ হবে
বীজের মধ্যে ভ্রুণ,
ভ্রুণের মধ্যে আবার প্রাণ।


মানুষ যেমন তার কাছে যায়
আবার ফিরে ফিরে আসে।
--------------------
সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
আধুনিক বাংলা কবিতা
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success