Bengali Poem: মেয়েটি Poem by Sanjib Saha

Bengali Poem: মেয়েটি

মেয়েটি

মেয়েটার স্বপ্ন ছিল খুব।
মেয়েটার মুখে হাসি ছিল খুব।

এক হাতে চোখ চেপে
স্বপ্ন দেখতো।
দেখতেই থাকতো,
মাঠ ঘাট প্রান্তর পেরিয়ে,
নদী পেরিয়ে,
নদীর ঢেউ পেরিয়ে,
আকাশের বুকে আঁকা ছবি দেখতো,
যে ছবিতে ছিল
মানুষের শুধুই আনাগোনা,
ভালোবাসা বাসি, কল কোলাহল,
আর তাই দেখে পাখির ডানার মতো
উড়ে যেতে যেতে ভাবতো,
একদিন পৃথিবী পরিপূর্ণ হবে।

আর ঠিক তখনই
বুকের গহ্বর খুলে গিয়ে
ঢুকে পড়তো একরাশ ধোঁয়া,

ও মুখে হাত চাপা দিত।

দেহ পোড়াতে পোড়াতে
মেয়েটার মনও পুড়ে গেল।

ও ছিল শ্মশানের মেয়ে।
---------------------
সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
আধুনিক বাংলা কবিতা
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success