খেলাঘর
দাগ কাটা খেলাঘরে দাঁড়িয়ে কিশোরী।
আমি ছুটছি, শুধুই ছুটছি,
পেছনে সবাই তাড়া করছে
আমাকে ধরবে বলে;
আমি হাঁপিয়ে উঠছি,
আর ছুটতে পারছি না, তবু ছুটছি!
কিশোরী চেঁচিয়ে বলে,
'খেলাঘরে ঢুকে
আমাকে ছুঁয়ে দিস না,
আমি মরে যাবো।'
তবু আমি সেই খেলাঘরে ঢুকেছিলাম।
ওকে ছুঁয়ে দিয়েছিলাম।
ও বলেছিল, 'কী করলি তুই,
আমি যে মরে গেলাম একেবারে! '
দাগ কাটা খেলাঘরের বাইরে দাঁড়িয়ে
ওরা সবাই তখন ভেংচি কাটছে।
আমি সেদিন বেঁচে গিয়েছিলাম।
এখনো বেঁচে আছি।
সে কতদিন আগেকার কথা।
' তুই কি সত্যিই মরে গিয়েছিলি সেদিন? '
মনে পড়ে না!
---------------------
সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem