Bengali Poem পাড় Poem by Sanjib Saha

Bengali Poem পাড়

পাড়

পাখি ডাকলে
বুকের মাঝখানে খট করে লাগে।
আমি জেগে উঠি।

কত পথ পেরিয়ে যাই,
কলকাতার কানা গলির মতো
এক পাশ থেকে অন্যপাশে ফিরি;
তবু ভালোবাসা!

এক চোখ স্বপ্ন নিয়ে
যে পাখি গিয়েছিল দূরে,
তাকে সঙ্গে করে
ফিরে আসি আমি,
তোমার মতো এই সংসারে।

তুমি কতদিন নদীর পাড়
অথবা চরায় পদচিহ্ন ফেলে
হেঁটে গিয়েছ আলোর দিকে,
ঢেউয়ের দিকে,
আমি টেনে এনেছি বারাবার,

আচ্ছা, সমুদ্রের কি পাড় হয় --
মহাসমুদ্রের?
--------------------
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success