না ভালোবাসার কথা
ইচ্ছে করে,
একটুখানি তোমার দিকে চাই;
বাতাসটাকে কাঁপিয়ে দিয়ে
বুকের ভেতর পাই।
ইচ্ছে করে,
তোমার মাঝে ডুবিয়ে দিয়ে কথা,
জনশূন্য প্রবাল দ্বীপে
একটুখানি ব্যথা
উড়িয়ে দিয়ে,
ভেসে বেড়াই দিগন্ত অন্বেষণে,
ভালোই ছিলাম,
সেসব কতো বৃষ্টিভরা দিনে।
জনম জনম,
নিঃস্ব হয়ে পথ হয়েছে খোলা,
বুকের মধ্যে
ডুবিয়ে ঘুম আর কাটে না বেলা,
ঘরের মধ্যে,
ঘর গড়েছি একশো আলোর রেখা;
ইচ্ছে করে,
সেই আলোতে তোমার পাবো দেখা।
টুকরো টুকরো,
বৈঠা মেরে জল ছলছল চলে,
এক জীবনে,
সেঁধিয়ে সুখ অন্য কথা বলে।
বুকের মধ্যে,
উপচে ওঠে অনেক রকম আশা--
এক পৃথিবী
ছাপিয়ে গিয়ে অন্য ভালোবাসা।
----------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem