Bengali Poem আগুন Poem by Sanjib Saha

Bengali Poem আগুন

আগুন

সেই মেয়েটির কথা মনে পড়ে
যার হাতে প্রদীপ ছিল,
অথচ তার চারপাশ ঘেরা ছিল
ঘুটঘুটে অন্ধকার।

তারপর বরফ পড়লো।
সারা আকাশ জুড়ে বরফ,
বাতাস জুড়ে বরফ,
মাঠ মাটি হৃদয় জুড়ে বরফ,
আর সেই বরফে ভাসতে ভাসতে
মেয়েটি চলে গেল।

তার হাতে প্রদীপ ছিল,
প্রদীপে আগুন ছিল,
আর সেই আগুনই
তাকে পুড়িয়ে খাক করে দিল।
----------------------
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success