শব ছুঁয়ে বসে থাকা।
এগিয়ে চলে জাতি।
সকালে রোদ উঠলে
কত কথা মনে আসে,
স্পষ্ট হয়
আকাশের গায়ে আঁকা ছবি,
মাটিতে প্রতিবিম্ব পড়ে,
নরম হয়
মা ও মায়ের অবয়ব,
তাকে শূন্য করে দাও
হে ঈশ্বর --
আমাকে যেতে হবে হেঁটে
প্রজন্মের উৎসবে!
-------------------------
সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem