Bengali Poem তোমাকে Poem by Sanjib Saha

Bengali Poem তোমাকে

তোমাকে যত্নে রাখি
বইয়ের তাকের পাশে,
সকালের বাগানে
বেলফুলের মতো।

তোমাকে যত্নে রাখি
জলের পাশে,
মাটির মতো,
দেবদারু পাতার মতো
ঝিরঝিরে সন্ধ্যায়।

ছোট ছেলেটার ঘ্যানঘ্যানে কান্নায়
অথবা সুখের মতো বিস্মৃত তৃষ্ণায়।
---------------------
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success