Bengali Poem.16 Poem by Sanjib Saha

Bengali Poem.16

অবিনশ্বর

আমি পা ফেলেছি এই সন্ধ্যায়,
জল জঙ্গল ভেঙে,
আমার প্রতিশব্দ ওঠে
পাতার মর্মরে।

আমার ছায়া নিয়ে,
শ্বাস নিয়ে,
গাছের পাতা নড়ে,
খসে পড়ে একবিন্দু জল বুকে।
স্মৃতি সব দুরন্ত হাওয়ায়,
উড়ে যেতে যেতে বলে —

এই বন বনানী মোছে না কোনওদিন,
চিরদিন প্রতিবিম্ব চোখে
পড়ে থাকে— প্রাণ পৃথিবীর পথে।
- - - - - - - - - -
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success