Bengali Poem রাস্তাটা পুড়ে যাচ্ছে.... Poem by Sanjib Saha

Bengali Poem রাস্তাটা পুড়ে যাচ্ছে....

রাস্তাটা পুড়ে যাচ্ছে....

রাস্তাটা পুড়ে যাচ্ছে তাপে।

আগুনের হল্কা থেকে
বেরিয়ে আসছে কথা,
তাকে সঙ্গে নিয়ে যাও।

দেহটা পুড়তে পুড়তে
একটা অবয়ব পাচ্ছে,
তাকে সঙ্গে নিয়ে যাও।

হাঁটো - হাঁটতে থাকো,
এক দুই তিন
লক্ষ সহস্র কোটি
কন্ঠ পাবে একদিন,
তাকে সঙ্গে নিয়ে যাও।

যেতে যেতে দেখো
তপ্ত পা চিহ্ন ছুঁয়ে যায়,
চিহ্ন থাকে সভ্যতায়,
সভ্যতার অন্তরে--

মানুষে, প্রতিবাদে!
---------------------------
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success