Bengali Poem বেঁচে থাকার গল্প Poem by Sanjib Saha

Bengali Poem বেঁচে থাকার গল্প

বেঁচে থাকার গল্প

কী করে আর বেরোই বল,
ঝুমঝুম বৃষ্টিতে ভরে উঠছে উঠোন,
পায়ের পাতা ডুবে যায়।
পাতা থেকে হাঁটু, হাঁটু থেকে গলা,
আমি তো ভেসে যেতে চাই,
ভেসেই যেতে চাই।

মায়ার আঁচল দিয়ে ঢাকা পৃথিবী,
আমি তাকে আবাহন করি অনবরত--
তোরা আর ডাকবি কত!
এখন কাঁসার থালায় গরম ভাত,
গন্ধে ভরে যাচ্ছে বুক,
শেষ ট্রামের টুং টুং ধ্বনি,
তাকে ফেলে আর কতদূর যাওয়া যায়!

সন্তানকে কাছে ডেকে বলি,
আয় এক গভীর স্বপ্ন নিয়ে বাঁচি ।
---------------------------
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success