Bengali Poem শোধন Poem by Sanjib Saha

Bengali Poem শোধন

শোধন

আমার স্বপ্নকে তুলে ধরো মা --
জীবনটাকে তেমন করেই ধরো,
যেমন করে একবার আমি
বহ্নিশিখায় রেখেছিলাম হাত,
সেই হাত ছুঁয়ে
সহস্র মানুষের হাত বেয়ে
উঠে এসেছিল প্রাণ,
মানুষের বুকে।
আমি মানুষকে স্পর্শ করেছি,
মানুষকেই স্পর্শ করেছি,
তাই তরঙ্গ ছাপিয়ে যায়
সব তরঙ্গ,
সমুদ্র ছাপিয়ে যায় মহাসমুদ্র।

বিসর্জনের পরেই তো
ফিরে আসেন দেবী।
দেবীর বোধন আর মানুষের শোধনের
মধ্য দিয়েই শুরু হয় নতুন উৎসব।

দেবীর মৃত্যু হয় না কোনদিন!
----------------------------
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success