Bengali Poem হে ঈশ্বর Poem by Sanjib Saha

Bengali Poem হে ঈশ্বর

মায়ের জন্যেই এই পৃথিবী, ফিরিয়ে দাও আমার মাকে --

হে ঈশ্বর!

আমাকে নদীর দিকে তাকাতে দিও না,
নদী শুকিয়ে যাবে।
আমাকে মাটির দিকে তাকাতে দিও না,
মাটি ফেটে যাবে।
আকাশের দিকে তাকাতে দিও না
বিদ্যুৎ চমকে উঠবে।

আগুনে হাত পেতেছি আমি,
হাত বেয়ে উঠে আসছে আগুন,
ছড়িয়ে পড়ছে চারদিকে
পা থেকে জঙ্ঘা যোনিদ্বার
বুক পেট হৃদয় ও মস্তিষ্কে,
আমি পুড়ে যাচ্ছি,
পুড়ে যাচ্ছে চারপাশ
নি: স্ব হতে হতে
আমি শুদ্ধ হচ্ছি।

আমি শুদ্ধ না হলে
তুমি বাঁচবে কী করে
হে ঈশ্বর!
-------------------------------
সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success