Bengali Poem ঢেউ Poem by Sanjib Saha

Bengali Poem ঢেউ

ঢেউ

শতাব্দীর পাশে পড়ে রয়
সমুদ্রের ঢেউ--
স্মৃতি শুধু কথা বলে।
হৃদস্পন্দন অনন্ত ব্যথা নিয়ে
শুয়ে থাকে কাল কোলাহলে,
আমাদেরও অনেক সুখ ছিল,
সুখ থাকে বিপন্ন সময়েও।
স্মৃতি বেয়ে নেমে আসে অনন্ত শৈশব,
ভুল করে হাত তোলে অকস্মাৎ।
অন্তিম ভুলে ফিরে যায় যত কথা,
তার পাশে পড়ে থাকে এক শ্রান্ত সায়াহ্ন।
অন্ধকার লুটোপুটি খায় যেন বিস্তৃত গর্ভে,
প্রাণ এসে পড়ে মাঠের ঘাসে,
শিকড়ে বাঁধা পড়ে প্রেম,
এ পৃথিবী তার উৎসে বাঁচে --
বাঁচে উজ্জলতায় উচ্ছল প্রাণে!
-----------------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
This is a philosophical poem.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success