নিষ্ঠুর
নিষ্ঠুরতা নিয়ে পড়ে থাকে এক জন্ম,
তাকে নগ্ন করলেও একই থাকে।
পায়ের কাছে পড়ে থাকে পাতা,
তাকে ছুঁয়ে জন্ম নেয় মাটির গন্ধ,
ভেসে যায় এ বিশ্ব অমলিন।
দৃষ্টিহীন মানুষের পাশে আরেক মানুষ,
তাকে সঙ্গে করে নিয়ে যেতে চায়।
এক নিষ্ঠুর অন্য কথা বলে।
___________________________
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem