Bengali Poem ভুল ছন্দ নিয়ে হেঁটে যাও Poem by Sanjib Saha

Bengali Poem ভুল ছন্দ নিয়ে হেঁটে যাও

অবিশ্রান্ত স্বপ্ন ঢেউয়ে বয়ে যায় নারী।

তুমি কি সুখ খুঁজে পেতে চাও?
মানুষকে মানুষের মত যন্ত্রণা নিয়ে
ফিরে যেতে হয় --
এখন অনেক অন্ধকার,
তাকে ছুঁয়ে, তাকে গায়ে মেখে,
সমস্ত বিবেক প্রজ্জ্বলিত করে,
যদি সরে যেতে হয়,
তুমি কি ফিরে আসবে তোমার অন্বেষণে!

তুমি ভুল ছন্দ নিয়ে হেঁটে যাও
আলোময় অনন্ত সন্ধ্যায়।
__________________________________
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success