Bengali Poem অনন্ত জীবন চলা Poem by Sanjib Saha

Bengali Poem অনন্ত জীবন চলা

অনন্ত জীবন চলা

এক জীবনের অনেক বড় ছবি
এক প্রাণে কি ছোঁয়া যায় সব
নরম নরম হৃদয় খুঁড়ে দেখ,
ভালোবাসা জড়িয়ে আছে সবই।

এমন করে আটকে রাখিস কেন
বুকের পরে নামিয়ে রেখে বুক,
একটু সাহস সত্যি করে দেখ --
বিনি সুতোয় গভীর মায়া যেন।

সকাল রোদে অনন্ত জীবন চলা,
কেউ কি কোথাও স্পষ্ট করে যায়,
নেভানো আঁচে সুখটা সেঁকে নিয়ে
এগিয়ে গেছি -- এমন করে বলা।
--------------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Modern Bengali poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success