Bengali Poem 19 Poem by Sanjib Saha

Bengali Poem 19

এতকাল ধরে আমাকে কেউ ডাকে নি।
ওভাবে কেউ কোনওদিন ডাকে নাকি!
পথভোলা সুখ অবিন্যস্ততায় ভেসে যায়,
আমি বিষন্ন বৈভব ছড়িয়ে বসে থাকি।
তোমাদের মত আমার আলোর রোদ
মাখামাখি নেই। অন্তঃসারশূন্য কপট ঐশ্বর্য্য
গায়ে মেখে বসে আছি।এখন অন্তরে কার
ডাক ব্যর্থ পাহারার মত পড়ে থাকবে।
আবসন্ন সকালে চোখ খুললে অস্পষ্ট
ক্লান্তি তোলপাড় হৃদয়ে মৃত আত্মা যেন ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success