Bengali Poem নশ্বর Poem by Sanjib Saha

Bengali Poem নশ্বর

নশ্বর

কবি জিজ্ঞেস করলেন, স্নান সারা হল?

বেলা বয়ে গেল স্নান সারতে সারতে।

মাঝখানে নদী, কখনো ঢেউ, অনন্ত প্রবাহ,
শান্ত স্নিগ্ধ বুকের দুপাশে সবুজ ছায়া নীড়।

কবি বললেন, আর কতদিন এমন করে চলবে!
অপরাহ্নে তোমার ছবিকে কাছে টেনে নিতে নিতে ফিরে যাবে সে।

যা কিছু মায়াময় সব রেখে যেতে হবে মাঠে ও মাটিতে।
-----------------------
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success