মায়া
অসহ্য কাহিনী ভেঙে মানুষ যায় অস্তাচলে।
পাশে দাঁড়িয়ে দেখা হয় নাই,
কত ঘুম পড়ে রয় আদিম অন্ধকারে।
এ পৃথিবী স্বপ্ন ভেবে যে মানুষ
হাত বাড়ায় পাখি ও প্রজাপতি ডানায়,
তাকে স্তব্ধ করে যেতে যেতে
ফিরে তাকায়, হাতে হাত ছোঁয়ায়!
গ্রহান্তরে দাঁড়িয়ে পৃথিবীর অস্তিত্ব
খুঁজে পাওয়া যায় -- সে বড় মায়াময়।
----------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem