Bengali Poem কথা বলতে দাও Poem by Sanjib Saha

Bengali Poem কথা বলতে দাও

কথা বলতে দাও

মানুষকে কথা বলতে দাও, কথা বলতে দাও।
হৃদয়ের পাশে পড়ে থাকা ঘুম, ঘুম নয়।
একটা অন্ধকার ক্লান্ত অপরাহ্ন পেরিয়ে এসেছে,
চোখ তাই নীরব ঘুমের মত, শ্বাস তার আলোহীন পথে।

মানুষকে কথা বলতে দাও, কথা বলতে দাও,
নইলে উন্মুক্ত চোখে অন্ধ হয়ে যাবে পৃথিবী।
এক সমুদ্র উচ্ছলতা বুকে পুরে
রক্তের গভীরে ডুব দেবে পৃথিবী।

মানুষের আশ্রয়ের খোঁজ মানুষকেই পেতে হবে।

যেদিন সমুদ্র তল ছুঁয়ে উঠে এসেছিল প্রাণ,
কথা দিয়েছিল হাত ধরাধরি করে
এগিয়ে যাবে পৃথিবী, মানুষ কি ভুলে যেতে পারে
সেসব আলোর উজ্জ্বলতা!
পৃথিবী নিঃস্ব হলে পড়ে থাকে কী?

অসংখ্য তারার মাঝে বিন্দু নীরবতা,
অন্ধকার গাঢ় হলে
পড়ে থাকে কথা হীন অস্থির বারতা।
------------------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Modern Bengali poem আধুনিক বাংলা কবিতা
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success