তবু জন্ম হয়
যদি নদী বলে ডাকতে ইচ্ছে করে ডেকো।
যদিও হৃদয় বলে কেউ কেউ ডাকে আমায়।
স্রোতে ভেসে যায় সুখ দুঃখ ভালোবাসা,
আলো এসে চোখটাকে বন্ধ করে দেয় ।
আমি কি এতটাই আলোকিত হতে পেরেছি
যে আগুন জ্বালবো আত্মায়!
জীর্ণ পাতা ভেসে গেলে জলে,
আর এক পাখি উড়ে এসে বসে ডালে।
এ পৃথিবী কোন্ কথা বলে?
তবুও নদীর পাশে পড়ে থাকে সময়।
মানুষ কি মাটি খুঁড়ে বের আনতে পারে
নিজস্ব অবয়ব, এ জন্ম ভুল মনে হয়,
তবুও জন্ম হয় প্রতিক্ষণ
ঘরে ঘরে হৃদয় কুঠুরিতে।
______________________
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem