মা-৩
বুকের মধ্যে গড়িয়ে পড়ে কথা।
মা বলতেন কথারা গড়িয়ে গেলেও
নতুন কথা হয়ে ফোটে।
প্রজন্ম বয়ে যায়।
এক কথা সহস্র নদীর মত
প্রস্ফুটিত হয় - প্রবাহিত স্রোতে
মায়ের গন্ধ ভেসে গেলে,
আর একটা নতুন জন্ম হয়।
সকালে ঘুম ভাঙলে
মা বলে বড্ড ডাকতে ইচ্ছে করে।
----------------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem