Bengali Poem ভালোবাসা Poem by Sanjib Saha

Bengali Poem ভালোবাসা

ভালবাসা

কথার শরীর ছুঁয়ে
পড়ে থাকে পথ।

ভালবাসা ফুল হয়ে
ফুটেছিল একদিন,
আমাকে অনন্ত সূর্য
উপহার দিয়েছিলে।
আমি আলো ধরে
উঠতে উঠতে
পা ফসকালে, দেখি—
আঁধার গহ্বরে
হাত পেতে বসে আছো তুমি,

আমার পৃথিবী জুড়ে
শুধু তোমারই দাপাদাপি ।
---------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Modern Bengali poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success