Bengali Poem সংঘাত Poem by Sanjib Saha

Bengali Poem সংঘাত

সংঘাত

নিষ্ঠুরতা নিয়ে পড়ে থেকো না।

তোমাদের সমস্ত অন্তর
ব্যর্থ বৈষম্যে ভরা,
কেউ কেউ কবিতার মত চলে যায়,
কেউ কেউ ছুরি হাতে কথা কয়!
আমাদের হৃদয় অতল
শুষ্ক ঠোঁটের মত ফ্যাকাশে দেখায়।
বিষন্ন বৈভব বিলুপ্তির পথে।
অবসন্ন সুখ দৈবাৎ ঘুরে যেতে চায়,
আমরা চিরদিন ভুল বিষন্নতায়
পথ চেয়েছি শুধু।

অসংখ্য সত্তা ছুঁয়ে বয়ে যায় নদী।

মায়াময় ভালবাসা মানুষ আর
পৃথিবীর সংঘাতে পথ পায় যদি।
______________
@ সঞ্জীব সাহা

READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success