Bengali Poem পানকৌড়ি Poem by Sanjib Saha

Bengali Poem পানকৌড়ি

পানকৌড়ি

পানকৌড়ির মত ডুব দিয়েছি আমি এক সমুদ্র জলে
গভীরে গহীনে ডানা ঝাপটে তোলপাড় করেছি অন্তর।

ভেবেছি এই বুঝি ভালবাসা সুখ হয়ে সাঁতার কাটতে কাটতে পৌঁছে যাবে চোখের সীমানায়।

তোমার ঠোঁট কেঁপে কেঁপে পান করেছে সমুদ্রের নীল
আমি কি বদ্ধ জলাশয়ে জীবন রাখতে পারি বাজি!
যে পাখির চোখে আছে স্বপ্ন, সামনে উন্মুক্ত আকাশ
বিশ্বাস করো না তাকে, ডানা সে ঝাপটাবেই সকাল সন্ধ্যায়।

পদ্ম পাপড়ি খসে গেলে পড়ে থাকে কালো কালো কাদা
কাদা মেখে গায় উড়ে যায় পাখি আকাশের গায়।
-------------------------
@ সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success