মৃত্যু
শুকনো পাতায় ওড়ে আকাশ।
সেই পাতা ছুঁয়ে যে হাওয়া বয়,
তাকে সঙ্গে করে কতদূর যাবে?
তাকে স্পর্শ করে শ্বাস নাও!
নাও টেনে এক প্রাণবন্ত
বিস্তৃত মাটির অঙ্গন।
অপরাহ্ন গলিয়া যায় আলোর আত্মায়...
মৃত্যু তো অনিবার্য,
আলোময় ছন্দের অবয়ব ছেড়ে
কে কোথা যাও?
অপরাহ্ন শেষ হয় অন্ধকারে।
তবু তোমার হাতে লেগে থাকে রক্ত,
চোখে রিরংসার দাগ।
তুমি মানুষ হলে,
মানুষকে সঙ্গে নিয়ে চলো।
ঘুমন্ত শিশুর মতো নিষ্কলঙ্ক হওয়া কঠিন,
কারণ শূন্য অবয়ব নিয়ে
তুমি ঘুরে বেড়াও গণ্ডির ভিতর,
যতই শিশির ঝরে পড়ুক ব্যর্থ মায়াময়।
----------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem