Bengali Poem রক্ত চিহ্ন এঁকে যায় Poem by Sanjib Saha

Bengali Poem রক্ত চিহ্ন এঁকে যায়

রক্ত চিহ্ন এঁকে যায়

কাঁচের দরজা ঠেলে ঢুকে পড়ে
এক ঝাঁক শ্বেত পায়রার মতো অন্তিম হাওয়া।
মনে হয়, শান্তির তরঙ্গের সাথে
কত সহস্র কোটি দীর্ঘশ্বাস মিশে আছে
হাওয়ায় হাওয়ায়, মৃত আত্মায়।
তাকে সঙ্গে নিয়ে চলেছে পৃথিবী,
পৃথিবীর শ্বাস, তরুলতা পাখি প্রাণ ঘাস
ও মানুষের ডানা।

বাবা বলেছিলেন, ওকে দেখে রেখো মধুময়।
ওর যে এক পৃথিবী ভয়।
আমি চলে গেলে সঙ্গে থেকো।
তারও আগে তাকে রাখা হয়েছিল
কেবিনে যন্ত্রণা মুক্তির আশায়,
হাত নাক কান গলার চকচকে সোনা জমা রেখে।

কত স্বপ্ন হেঁটে হেঁটে চলে যায় সায়াহ্নে।
ডিভোর্সের চিঠি এলেও বাবা ফেরে না।
মধুমাসে ফিরে যায় মধুময়।
এখন মাঝরাতে সৃজা আর সৃজিতা
মিশে গেলেও নিদারুণ প্রতিশোধ ও স্পর্ধায়,
কথা ফোটে না কবিতার --

শুধু ক্ষতযোনি রক্ত চিহ্ন এঁকে যায় বুকে।
------------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Modern Bengali poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success