Bengali Poem ঝুরি Poem by Sanjib Saha

Bengali Poem ঝুরি

ঝুরি

সবটুকু জীবনের পাশে তুমি পড়ে রও।

এ জীবন যদি শুধু তোমারই হয়
তার পাশে কেন তবে কালিতলার ব্রিজে
লাট খেতে খেতে নেমে আসে
নিভন্ত সন্ধ্যার আলো!

তাকে সঙ্গে নিয়ে যেতে হয় বারবার।

এক শিশু সঙ্গ নেয় সেই বিহ্বলতায়,
সে জানে মায়ের ছায়া প্রলম্বিত হয়,
পৃথিবী সূন্দর হয় চিহ্ন বুকে নিয়ে --

ঝুরি নামে প্রজন্মের পারে!
---------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Modern Bengali poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success