Bengali Poem একটা গাছ Poem by Sanjib Saha

Bengali Poem একটা গাছ

একটা গাছ

আমাদের একটা গাছ ছিল।
একটা আমড়া গাছ ছিল।
সেই গাছের পাতা ছিল সবুজ,
হলুদ হয়ে ঝরে পড়তো মাথায়, গায়ে।
গাছের ছায়া ছিল।
পাতার ফাঁক দিয়ে গলে পড়তো আলো,
সেই আলো গায়ে মেখে
গড়াগড়ি খেতাম মাটিতে,
গাছ ঘিরে খেলাধুলা করতাম,
মাটিতে শুয়ে পড়লে
আকাশ নেমে এসে বুকের উপর,
কথা বলতো ।

আমাদের একটা গাছ ছিল।
সেই গাছে ফল ছিল, আমড়া ফল!
পাকা আমড়া ফলে টুসটুসে শৈশব ভরা,
সেই শৈশব চুষে চুষে,
আমরা বড় হতে হতে আরও বড় হয়ে চলেছি।
----------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Modern Bengali poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success