Bengali Poem শিরোনামহীন - ১৪ Poem by Sanjib Saha

Bengali Poem শিরোনামহীন - ১৪

শিরোনামহীন -- ১৪

নিষ্ঠুরতা এক স্বপ্ন!
তাকে সঙ্গে নিতে চাও?
নাও।
বয়ে যাও, বকে যাও।

এক সভ্যতা ধ্বংস নিয়ে
হেঁটে যাও
আর এক সভ্যতায়,
ধ্বংস খুঁড়ে শূন্য অবয়বে
তোমার বিভৎস বৈভব
প্রকাশিত হয় ---

রাজদণ্ডে রক্ত লেগে থাকে!
------------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Philosophical poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success