Bengali Poem শিরোনামহীন -১৬ Poem by Sanjib Saha

Bengali Poem শিরোনামহীন -১৬

শিরোনামহীন -- ১৬

যতবার তুমি মিথ্যার আশ্রয়ে দাঁড়াবে,
যতবার তুমি লণ্ডভণ্ড করে দেবে সময়,
ততবার তুমি রাবণের পুজোয়
ফুল ছুড়ে দেবে,
কারণ দেবতারা ততক্ষণে
মুখ লুকিয়েছে তোমার আঁচলে --
সে আঁচলে বাঁধা রক্তগন্ধ
অবশ করেছে সবটুকু!
----------------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Philosophical poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success