Bengali Poem শিরোনামহীন -১৮ Poem by Sanjib Saha

Bengali Poem শিরোনামহীন -১৮

শিরোনামহীন -- ১৮

অস্বীকার করতেও শিখতে হয়,
তবে তো স্বীকারের ঔজ্জ্বল্য বাড়ে।
অন্ধকারে ফিরে যাই বলে
মানুষকে এত আলোকিত মনে হয়।
একবার সত্যের মুখোমুখি দাঁড়ালে
সবটুকু ব্যাপৃত হতাশা
আগুনে ঝলসে যায়,
মানুষের জন্ম হয়,
মানুষ মানুষের পাশে দাঁড়ায়।
------------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Modern Bengali poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success