Bengali Poem শিরোনামহীন -- ২০ Poem by Sanjib Saha

Bengali Poem শিরোনামহীন -- ২০

শিরোনামহীন -- ২০

নিরন্তর নিঃস্ব হয়ে যাওয়া
অবিরাম বৃষ্টি ঝরার মত
ধুয়ে নিয়ে যায় বুঝি
অনন্ত সোহাগ
প্রেম ভালোবাসায় সৃষ্টি হওয়া
সবটুকু সুখ
তাকে অস্ফুট রাখে
পেতে রাখে বুক
সেখানে জলের গভীরে থাকে জল
মানুষের অস্তাচল
মানুষকেই বয়ে যেতে হয়
ক্ষুব্ধ সায়াহ্ন দোর খুলে
পথ দেখায়,
মানুষ কি বুঝতে পারে
অবয়ব শূন্য হলে
ফিরে আসে আলো--
শেষ তারা শুয়ে থাকে
তার পাশে মিটিমিটি জ্বলে
পৃথিবী পদচিহ্ন
রেখে যায় নতুন অন্বেষণে!
---------------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Modern Bengali poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success