শিরোনামহীন -- ২৩
এতসব কথার মানে হয় না।
যেমন জল ধুয়ে বৃষ্টি সরে গেলে
নদী তরঙ্গ ভুলে যায়।
জন্ম হামাগুড়ি দিয়ে সরে সরে যায়,
অন্ধকার অন্বেষণে --
তারও কোনো মানে হয় না।
-----------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem