Bengali Poem শিরোনামহীন -- ২৪ Poem by Sanjib Saha

Bengali Poem শিরোনামহীন -- ২৪

শিরোনামহীন -- ২৪

এ পৃথিবী ক্লান্ত হলে
অনন্ত অন্তিমে তুমি ভেসে যাও।
একবার সুরের সায়াহ্নে
ভুল করে ডানা মেলো,
অন্ধকার ব্যর্থ মনে হয়,
মানুষের স্পর্শ নিয়ে
যে মানুষ প্রস্ফুটিত হয়,
তাকে নিয়ে যাও অসীমে অসীমে।
--------------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Philosophical poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success