Bengali Poem শিরোনামহীন - ২৫ Poem by Sanjib Saha

Bengali Poem শিরোনামহীন - ২৫

শিরোনামহীন -- ২৫

মানুষ চলে যায়।
সব মানুষ চলে যায়।
মাটি শুধু মায়া নিয়ে
পড়ে থাকে ।
প্রজন্ম সময়ের প্রান্ত ধরে
টানাটানি করে।

আয় এখনো সময় আছে,
যতটুকু পারা যায়,
ভালোবাসার নিরন্তর কবিতা
সঙ্গে নিয়ে যাই,
পৃথিবীর নৈঃশব্দ্য থেকে
সবটুকু চোরা স্রোত
হৃদয়ের গভীর উৎস থেকে
বয়ে যায়, প্রজন্মের পাড়ে।
--------------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Philosophical poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success