Bengali Poem শিরোনামহীন -২৮ Poem by Sanjib Saha

Bengali Poem শিরোনামহীন -২৮

শিরোনামহীন -- ২৮

পাতা ঝরে গেছে,
ফুল ফল বীজ।
প্রাণ ছড়াব বলে
প্রাণ নিয়ে করেছি উৎসব,
ব্যর্থ শাসানি ও হুংকারে,
রক্তের ফোয়ারায়
ধুয়ে গেছে স্বচ্ছ সুখ,
ঘুম থেকে উঠে দেখি

মানুষ মরেছে মানুষের অহংকারে।
-----------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Philosophical poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success