শিরোনামহীন -- ৩১
আলো দাও হে ঈশ্বর!
আমার স্বপ্ন ঘিরে
সবটুকু শ্রান্ত কোলাহল,
প্রাণ শুষে নিয়ে
তুমি নতূন করে কী এমন গড়বে
যাকে নিয়ে সভ্যতা গর্ব করবে,
বলবে, এই দেখো আমার অবয়ব!
------------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem