Bengali Poem শিরোনামহীন -৩২ Poem by Sanjib Saha

Bengali Poem শিরোনামহীন -৩২

শিরোনামহীন -- ৩২

জড়িয়ে আছে হাহাকার
সভ্যতার নগ্ন নির্জনে।
আমাদের দৃষ্টি ভুলে যায়;
পথ শুধু বিরুদ্ধ বৈভবের নয়।
বিন্যস্ত তাড়না তার
অঙ্গ খুঁজে পায় না,
নিস্তরঙ্গ সুখ কখনো
কথা বলে না,
ত্রস্ত মধ্যাহ্ন পুড়িয়ে দেয়।
সে ভষ্ম কতদিন বয়ে বেড়াবে --

মানুষকে অপরাহ্নে ভাবতেই হবে,
কারণ হতাশার কোনো ছন্দ হয় না।
------------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Philosophical poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success