শিরোনামহীন -- ৩৫
বিতৃষ্ণার পাশে পাশে হেঁটে চলেছ,
ঘৃণায় মানুষের মুখ ভুলে যাচ্ছো,
কদাকার মুখশ্রীর ছায়া ছায়া ছবি
তুলে রাখছ তোমার পাঁজরে;
কারণ তুমি জানো ওটায় তোমার আশ্রয় --
ওটায় তোমার প্রতিশোধের মারণাস্ত্র।
------------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem