Bengali Poem শিরোনামহীন -৩৭ Poem by Sanjib Saha

Bengali Poem শিরোনামহীন -৩৭

শিরোনামহীন -- ৩৭

একশো কবিতার মত
বিচ্ছুরণ নিয়ে
তুমি হেঁটে যাও।
অস্থির সায়াহ্নে
আলোর বিস্ফোরণ ঘটে,
আমি আমার এই হৃদয় উপচানো
আলো নিয়ে এখন কী করি,
আমার নিমজ্জিত প্রেম
এক সমুদ্র জলেও
ঢাকা পড়ে না --

আমাকে একবার অন্তত
অবগাহন করতে দাও।
--------------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Philosophical poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success