শিরোনামহীন -- ৩৮
ভেঙে যান ঈশ্বর।
হৃদপিণ্ডের অতলে
যে ঢেউ ওঠে,
ভূমিকম্পে খান খান
বুকও ভেঙে যায়,
ঈশ্বরের ঘরবাড়ি ছন্দ,
এদিক ওদিক
লুটোপুটি খায় --
ঈশ্বরের মধ্যাহ্নে
এখন আলো জ্বলে না!
----------------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem