Bengali Poem শিরোনামহীন -৪০ Poem by Sanjib Saha

Bengali Poem শিরোনামহীন -৪০

শিরোনামহীন -- ৪০

এই লেকের ধারে
একটা সন্ধ্যা ভেসে বেড়ায়।
ভেসে বেড়ায় জলের মধ্যে
শ্রীমতির একটা দুটো কথা।
আচ্ছা, এই চেরিফুলের বাহার
জাপানে অথবা ওয়াশিংটনে,
প্রতিবিম্ব স্পষ্ট মিশে গেলে যেখানে
মে অথবা জুনে,
একদিন প্রেম পাপড়ির বৈষম্য নিয়েও
ফিরে যেতে চায়, চেয়েছিল সে
গুলমার্গ চিনারের সারিতে।
দিন চলে যায়,
চলে গেলে
কে কার কথা মনে রাখে,
স্মৃতি শূন্য বৈপরীত্য নিয়ে
এক প্রজন্ম বয়ে যায়
চেরি অথবা কষ্টমাখা নিষ্ঠুর কবিতায়।
---------------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Philosophical poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success